দৈনিক সময় বার্তা

দুর্যোগ মোকাবিলায় দৃশ্যমান কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

বিশেষ প্রতিনিধি সিলেট 30 Sep, 2026 1 সপ্তাহ আগে 20 বার পঠিত
দুর্যোগ মোকাবিলায় দৃশ্যমান কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সহায়তার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে কার্যকর কর্মসূচি গ্রহণ করতে হবে। শুধু অবহিতকরণ সভা নয়, বাস্তবিক অর্থে সেবাদানে দৃশ্যমান কাজ হলে দুর্যোগ মোকাবিলায় জনগণ উপকৃত হবে। তিনি PROTISTHAA প্রকল্পের সফলতা কামনা করেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) কর্তৃক বাস্তবায়নাধীন ‘Protocols and Trigger-based Institutional Systems for Timely Humanitarian & Anticipatory Action (PROTISTHAA)’ প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় PROTISTHAA প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। দুর্যোগের আগাম পূর্বাভাস, Anticipatory Action (আগাম পদক্ষেপ), Trigger-based Action এবং সময়মতো মানবিক সহায়তা প্রদানের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে সিলেটের চরাঞ্চলে আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও অন্যান্য দুর্যোগে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি ও কার্যকর আগাম পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়।বক্তারা বলেন, দুর্যোগ সংঘটিত হওয়ার পর শুধু সাড়া দেওয়ার পরিবর্তে পূর্বাভাস ও নির্ধারিত ট্রিগারের ভিত্তিতে আগাম পদক্ষেপ নেওয়া গেলে জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এজন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিষ্ঠান, এনজিও, গণমাধ্যম, সুশীল সমাজ ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে আগাম দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ ও অন্যান্য অংশীজনরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা হবিগঞ্জ জেলা পর্যায়ের পুরস্কার প্রদান • LATEST সিলেট পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর শুভ উদ্বোধন • LATEST উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক • LATEST দৈনিক সময় বার্তা'য় সংবাদ প্রকাশের সৌদি আরবে নির্যাতিত মাধবপুরের রেহানা খুব শীঘ্রই দেশে ফিরছেন • LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির • LATEST বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী •