দৈনিক সময় বার্তা

কুলাউড়ায় নজরুলবর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি 01 Sep, 2026 1 মাস আগে 26 বার পঠিত
কুলাউড়ায় নজরুলবর্ষ উপলক্ষে জাতীয়  সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন


সোমবার(৩১শে আগষ্ট) নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান কুলাউড়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানজিদা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়া, সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার। লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রনয় বিশ্বাস, সহকারী কমিশনার, ভূমি, জহিরুল ইসলাম মুন্না, অফিসার ইনচার্জ, কুলাউড়া থানা পুলিশ, নাজনিন সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। বক্তব্য রাখেন রেদওয়ান খান, সাবেক আহবায়ক, বিএনপি, কুলাউড়া উপজেলা, বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক, বিএনপি, কুলাউড়া উপজেলা শাখা, ড. রজতকান্তি ভট্টাচার্য, সুমন মিত্র, সাধারণ সম্পাদক উদিচী, কুলাউড়া শাখা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যু বার্ষিককে স্মরণ করে রাখার জন্য ২০২৬-২০২৭ খ্রিস্টাব্দকে নজরুল বর্ষ ঘোষণা করেছে। সারা বছর ব্যাপী নানান কর্মসূচীর মধ্যে নজরুল বর্ষ পালন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা বিষক কর্মকর্তা সৌমিত্র দেব, প্রধান শিক্ষক আমির হোসেন, ড. আবদুল কাইয়ুম, আব্দুল বাসিত, ফখরুল ইসলাম, আব্দুল মোহাইমিন, শামসুননাহার, সংগীত শিল্পী গোলাম মোস্তফা পাভেল, সমরেশ দাস রায়, নৃত্য শিল্পী নন্দিতা দাস ও মোঃ দেলওয়ার হোসেন দূর্জয় প্রমুখ।

আলোচনা শেষে সংগীত শিল্পী সুমিত্রা ভট্টাচার্যের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পরিবেশিত হয় কাজী নজরুল ইসলামের - চল চল চল, দূর্গম গিরি কান্তার মরু ও একি অপরূপ রূপ মা তোমার হেরেনু পল্লী জননী।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা হবিগঞ্জ জেলা পর্যায়ের পুরস্কার প্রদান • LATEST সিলেট পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর শুভ উদ্বোধন • LATEST উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক • LATEST দৈনিক সময় বার্তা'য় সংবাদ প্রকাশের সৌদি আরবে নির্যাতিত মাধবপুরের রেহানা খুব শীঘ্রই দেশে ফিরছেন • LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির • LATEST বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী •