দৈনিক সময় বার্তা

নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা হবিগঞ্জ জেলা পর্যায়ের পুরস্কার প্রদান

হবিগঞ্জ প্রতিনিধি : 08 Oct, 2026 13 ঘন্টা আগে 7 বার পঠিত
নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা  হবিগঞ্জ জেলা পর্যায়ের পুরস্কার প্রদান


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দেশপ্রেম, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসন হবিগঞ্জ এর সহযোগিতায় ও জেলা শিল্পকলা একাডেমি হবিগঞ্জ-এর ব্যবস্হাপনায় জেলা পর্যায়ে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে আজ পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে।জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হবিগঞ্জ ড. জি. এম. সরফরাজ। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ এনামুল হক ও জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার কবি। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম তরুণ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং একটি বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিময় সমাজ গঠনে অনুপ্রাণিত করে। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি নজরুলের জীবন ও দর্শনের সঙ্গে তাদের পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।হবিগঞ্জ জেলা পর্যায়ের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার প্রাথমিক, মাধ্যমিক /কারিগরি, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীরা নজরুল সংগীত,নৃত্য, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয়, রচনা, নির্ধারিত/উপস্হিত বক্তৃতা, নজরুলের ইসলামিক সংগীত/গজল, হামদ ও নাত বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ১৭৪ জন শিক্ষার্থীর হাতে আজ পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অতিথিরা বলেন, নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা ধারণ করে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা হবিগঞ্জ জেলা পর্যায়ের পুরস্কার প্রদান • LATEST সিলেট পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর শুভ উদ্বোধন • LATEST উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক • LATEST দৈনিক সময় বার্তা'য় সংবাদ প্রকাশের সৌদি আরবে নির্যাতিত মাধবপুরের রেহানা খুব শীঘ্রই দেশে ফিরছেন • LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির • LATEST বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী •