মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

21 November, 2026 | Saturday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

আইন-আদালত

চুনারুঘাটে প্রশাসনের অনুমতি বিহীন বাণিজ্য মেলায় ৫ জনের ৭ দিনের কারাদণ্ড

19 অক্টোবর 2026, 06:15 PM | প্রতিবেদন: চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
চুনারুঘাটে প্রশাসনের অনুমতি বিহীন  বাণিজ্য মেলায় ৫ জনের ৭ দিনের কারাদণ্ড
Logo dainiksomoybarta.com

চুনারুঘাট সরকারি কলেজের সামনে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাণিজ্য মেলা পরিচালনার দায়ে পাঁচজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।কারাদণ্ড প্রাপ্তরা হল ১)হৃদয় মিয়া হৃদয় মেয়র (১৯) পিতা আব্দুল মালেক, গ্রাম পূর্ববাগ, ব্রাহ্মণবাড়িয়া ২)মাহবুবুর রহমান (৩৪) পিতা-মৃত আব্দুস সালাম, গ্রাম -ছাতক সুনামগঞ্জ ৩)সাজু মিয়া( ২১), পিতা সবুজ মিয়া, গ্রাম - সাদেকপুর, চুনারুঘাট ৪)কবির আহমেদ (২২), পিতা আজিজুল মিয়া, গ্রাম মুল্লা গাও, চুনারুঘাট ৫)এবাদুর রহমান (২৬) পিতা আবুল মিয়া, গ্রাম কালিয়াবাংগা, হবিগঞ্জ আজ ১৯ অক্টোবর সোমবার দুপুর ১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। এ সময় মেলার জন্য নির্মিত বিভিন্ন গেট ও দোকানের কাঠামোও অপসারণ করা হয়।উল্লেখ্য, এর আগে সরকারি আদেশ অমান্য করে মেলা পরিচালনা না করার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও মেলার কার্যক্রম অব্যাহত রাখায় এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ, আনসার সদস্য ও চুনারুঘাট পৌরসভা সার্বিক সহযোগিতা করে।

এদিকে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের স্থানীয় বাণিজ্য মেলা পরিচালনা না করতে চুনারুঘাট উপজেলাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code