মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

21 November, 2026 | Saturday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

আইন-আদালত

বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন

21 নভেম্বর 2026, 07:06 PM | প্রতিবেদন: জসিম হাসান রাফি (সিলেট) :
বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা  ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন
Logo dainiksomoybarta.com

শনিবার (২১ নভেম্বর ২০২৬) ইয়াসমিন চৌধুরীর দায়ের করা অর্থ ও সম্পদ আত্মসাৎ এর মামলা সহ সকল সারা দেশের বিচারাধীন সকল মামলা গুলো আপোষ মীমাংসা ও দ্রুত বিচার কাজ নিষ্পত্তি করে সাধারণ মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দেয়ার দাবিতে সিলেটে নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২১ নভেম্বর শনিবার বিকেল ৪টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

দৈনিক সোনালী সিলেট প্রত্রিকার উপদেষ্টা মাসুদুর রহমান (মাসুদ মিয়া) সভাপতিত্বে ও কামাল খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী ভূঁইয়া।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট ফখর আহমদ, সিনিয়র সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দৈনিক আলোকিত সকাল পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি শাহান উদ্দিন নাজু, সিনিয়র সাংবাদিক ও আইনজীবী লিয়াকত, সাংবাদিক আশিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সাংবাদিক শেবুল আহমদ, সাংবাদিক আশরাফ আহমদ শিপন, সাংবাদিক নওশাদ আহমদ, সাংবাদিক হারুন রশীদ, সার্জন টিভির সম্পাদক জুবের আহমদ সার্জন, ভুক্তভোগীদের মধ্যে আব্দুল আলী, রাবেয়া বেগম সহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, মামলার দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ চরম আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার হচ্ছেন। তাই ইয়াসমিন চৌধুরীর মামলাসহ দেশজুড়ে ঝুলে থাকা সকল মামলা দ্রুত নিষ্পত্তি ও সুষ্ঠু আপোষ-মীমাংসার মাধ্যমে ভুক্তভোগীদের ভোগান্তি দূর করতে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code