মূল সংবাদে যান
Logo

09 October, 2026 | Friday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

শিক্ষা

বিদ্রোহের কবি নজরুল তুমি আজও অমর

29 আগস্ট 2026, 12:50 PM | প্রতিবেদন: মোঃ আমীর হোসেন সোহাগ-লেখক,সাংবাদিক ও সংগঠক
বিদ্রোহের কবি নজরুল তুমি আজও অমর
Logo dainiksomoybarta.com



জাতীয় কবি,বিদ্রোহের অগ্নিপুরুষ, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।

নজরুল তুমি চলে গেছো

কিন্তু তোমার কণ্ঠের বজ্রধ্বনি আজও থামেনি।

তোমার কলমের আগুন আজও জ্বলে অন্যায়ের বিরুদ্ধে

তোমার কবিতা আজও শিকল ভাঙার সাহস শেখায়

তোমার গান আজও নিপীড়িত মানুষের হৃদয়ে স্বাধীনতার স্বপ্ন জাগায়।

তুমি বলেছিলে বিদ্রোহের কথা

তুমি লিখেছিলে সাম্যের কথা

তুমি গেয়েছিলে মানুষের কথা।

তাই তোমার কাছে হিন্দু-মুসলমানের বিভাজন ছিল না

তোমার কাছে সবার আগে ছিল মানুষ।

যতদিন পৃথিবীতে অন্যায় থাকবে

যতদিন শোষিতের চোখে অশ্রু থাকবে

যতদিন কোনো মানুষ অধিকারহীন হয়ে দাঁড়িয়ে থাকবে

ততদিন নজরুলের বিদ্রোহ বেঁচে থাকবে।

নজরুল মানে মাথা নত না করার সাহস।

নজরুল মানে অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠ।

নজরুল মানে সাম্য মানবতা ও মুক্তির অগ্নিশপথ।

তাই মৃত্যুবার্ষিকীতে তোমাকে শুধু স্মরণ নয়

তোমার আদর্শকে ধারণ করার শপথ নিতে চাই।

হে বিদ্রোহী কবি

তোমার কলম থেমে গেছে

কিন্তু তোমার বিদ্রোহ থামেনি

থামবেও না কোনোদিন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা।

তুমি নেই—কিন্তু তোমার আগুন এখনো আমাদের হৃদয়ে জ্বলছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code