মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

21 November, 2026 | Saturday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

বিনোদন

বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হল বন্ধুত্বের মহামিলন -২০২৬

27 অক্টোবর 2026, 10:15 AM | প্রতিবেদন: সময় বার্তা ডেস্ক
বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হল বন্ধুত্বের মহামিলন -২০২৬
Logo dainiksomoybarta.com

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হল সারা বাংলার এসএসসি ৯২ বন্ধুদের মহামিলন মেলা।আটজন আয়োজকের কমিটি গঠনের মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় পনের শত বন্ধু ও বান্ধবী।অফিসিয়াল ব্যস্ততার কারণে ঢাকার ডিসি ফরিদা খানম ও এসপি শামীমা উপস্থিত হতে না পারলে ও চট্টগ্রাম থেকে এডিশনাল ডিআইজি নাজিমুল হক বন্ধুদের মধ্যে উপস্থিত হয়ে খোশগল্প ও আড্ডায় সময় দিয়েছিলেন এবং বন্ধুদের যেকোন আইনী প্রয়োজন হলে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। মহামিলন মেলায় সারা বাংলার বিভিন্ন শ্রেণী পেশার বন্ধুগণ উপস্থিত হয়ে সারাদিন গল্প,আড্ডা, কফির কাপে ও সাংস্কৃতিক মঞ্চে মেতে ছিলেন সবাই। সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা যেন আরও প্রাণবন্ত করে তুলে। ছবি তোলা,ভিডিও করা সবই ছিল যেন বন্ধুত্বের হৃদয়ের টানে। আগামীতে আবারও কোন এক বটতলায় দেখা হবে সবার সেই প্রত্যাশায় কাঙ্ক্ষিত লটারির পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code