22 November, 2026 | Sunday
অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট
dainiksomoybarta.com
হবিগঞ্জের চুনারুঘাট বাজারের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১৫ নভেম্বর) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গালিব চৌধুরী।
অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয়ের দায়ে মোঃ রিয়াদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে মোঃ সাকিবকে একই আইনের ৫১ ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।অভিযানে সর্বমোট ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com
© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।