মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

21 November, 2026 | Saturday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

স্বাস্থ্য

চুনারুঘাট পাইলট বালিকা বিদ্যালয়ে পৌর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

29 অক্টোবর 2026, 07:01 PM | প্রতিবেদন: চুনারুঘাট (হবিগন্জ) প্রতিনিধি:
চুনারুঘাট পাইলট বালিকা বিদ্যালয়ে পৌর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি
Logo dainiksomoybarta.com

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চুনারুঘাট পৌর যুবদল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে চুনারুঘাট পৌর যুবদলের সদস্যসচিব কামরুল হাসান মাসুমের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী। এ সময় চুনারুঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ ফজলুল হক তরফদার, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code