21 November, 2026 | Saturday
অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট
dainiksomoybarta.com
হবিগঞ্জের চুনারুঘাটের পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুলকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাত ১টা ৩০ মিনিটের দিকে চুনারুঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে চুনারুঘাট থানায় নিয়ে আসা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নাজমুল ইসলাম বকুলকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com
© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।