মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

22 November, 2026 | Sunday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

সারাদেশ

চুনারুঘাট তাফসীরুল কোরআন মহাসম্মেলনে ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের

06 নভেম্বর 2026, 05:24 PM | প্রতিবেদন: চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
চুনারুঘাট তাফসীরুল কোরআন মহাসম্মেলনে ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের
Logo dainiksomoybarta.com

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া কওমিয়া শামসুল উলুম টাইটেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ৪১তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলন শেষ হয়েছে। শুক্রবার ছিল মহাসম্মেলনের সপ্তম ও সমাপনী দিন।

সমাপনী দিনের মাহফিলে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস.এম. ফয়সল।

এ সময় এমপি এস.এম. ফয়সল তাফসীরুল কোরআন মাহফিলের সার্বিক আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, মানুষের দোয়া ও সহযোগিতায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ জন্য তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানুষের সেবা করার জন্য সবার দোয়া কামনা করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে মাত্র আট মাস হয়েছে।তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাফসিরুল কোরআনে ১২ লাখ টাকার অনুদানের ঘোষণা করেন।সাত দিনব্যাপী এ মহাসম্মেলনে দেশ-বিদেশের বরেণ্য ইসলামি চিন্তাবিদ ও বিশিষ্ট আলেম-ওলামারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য ও তাফসীর পেশ করেন।গত সাত দিন ধরে চলা এ মহাসম্মেলনে ওয়াজ ও তাফসীর শুনতে প্রতিদিন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে। শুক্রবার সমাপনী দিনের মধ্য দিয়ে ৪১তম এ বার্ষিক মহাসম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code