মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

21 November, 2026 | Saturday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

আইন-আদালত

চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক

24 অক্টোবর 2026, 06:10 PM | প্রতিবেদন: চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক
Logo dainiksomoybarta.com

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ৪৮ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল ভারতীয় বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে উজ্জল বাড়াই (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা।

শনিবার (২৪ অক্টোবর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার আমু চা-বাগানের ১২ নম্বর সেকশনে অভিযান চালায় চিমটিবিল বিওপির টহলদল। এ সময় উজ্জল বাড়াইকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৩৯ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল ভারতীয় বিয়ার জব্দ করা হয়।আটক উজ্জল বাড়াই আমু চা-বাগানের পুরান লাইনের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত বালক বাড়াই।এদিকে, শুক্রবার দুপুর ১২টার দিকে সাতছড়ি বিওপির টহলদল চুনারুঘাটের সুন্দরটিলা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাঁচ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। একই দিন সন্ধ্যা ৬টার দিকে গাঢ়োটিলা এলাকায় পৃথক অভিযানে আরও চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।বিজিবি জানায়, আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।৫৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে। মাদকমুক্ত সীমান্ত গড়ে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code