মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

22 November, 2026 | Sunday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

সারাদেশ

চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ

15 নভেম্বর 2026, 03:32 PM | প্রতিবেদন: চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ
Logo dainiksomoybarta.com

চুনারুঘাট উপজেলার ছালিয়ার আব্দা বটেরতল এলাকা থেকে ৯ টুকরো (১২.৪৮ ঘনফুট) চিকরাশি কাঠসহ একটি পিকআপভ্যান জব্দ করেছে বন বিভাগ।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে রেমা-কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে বনকর্মীদের একটি দল এ অভিযান পরিচালনা করে।বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছালিয়ার আব্দা বটেরতল এলাকায় অভিযান চালায় বনকর্মীরা।এ সময় বন থেকে অবৈধভাবে কেটে পাচারকালে ১২.৪৮ ঘনফুটের ৯ টুকরো চিকরাশি কাঠ বোঝাই একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হন।

এ বিষয়ে রেমা-কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান, বন সম্পদ রক্ষায় বন বিভাগের এমন অভিযান অব্যাহত রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code