মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

23 November, 2026 | Monday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

সারাদেশ

চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

22 নভেম্বর 2026, 12:42 AM | প্রতিবেদন: জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে :
চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
Logo dainiksomoybarta.com

চা বাগান শ্রমিকদের বহু প্রত্যাশিত চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে হবিগঞ্জের চুনারঘাট উপজেলার চা বাগান ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন, হবিগঞ্জের জেলা প্রশাসক জাকির হোসেন। চুনারুঘাট উপজেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমু চা বাগান ও চান্দপুর চা বাগানের ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। পরিদর্শনকালে জেলা প্রশাসন ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় চা শ্রমিকদের সাথে কথা বলেন।উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন’ (রেজি. নং: বি-৭৭)-এর ত্রিবার্ষিক নির্বাচন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের অধীনে গঠিত ‘বাচাশ্রই নির্বাচন কমিশন, ২০২৬’-এর পক্ষ থেকে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।কমিশনের পরিচালক ও সদস্যসচিব মো. আব্দুল আল আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ২৮ নভেম্বর দেশের ২৩১টি চা-বাগান ও পঞ্চায়েত এলাকায় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের চা-বাগান অঞ্চলগুলোয় এখন বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code