মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

22 November, 2026 | Sunday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

শিক্ষা

চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা

29 অক্টোবর 2026, 05:37 PM | প্রতিবেদন: চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা
Logo dainiksomoybarta.com

হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর শহরে ঐতিহ্যবাহী হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় বিদ্যালয়ে এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু শ্যামল দেবের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর মরহুম আলহাজ্ব মুসলিম উদ্দিনের সুযোগ্য সন্তান মোঃ নাজিম উদ্দিন সামসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাকটর মোঃ আব্দুস সামাদ, নামজা আক্তার চৌধুরী, সমাজ সেবক মোঃ আলাউদ্দিন, মোঃ আলী হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য বলাই কর, চুনারুঘাট পৌর মহিলা দলের আহবায়ক সেলিনা আক্তার ও সমাজ সেবক আক্তার সাজু প্রমূখ। বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু বলেন প্রধান শিক্ষক আইয়ূব আলী একজন দক্ষ শিক্ষক ছিলেন। তিনি বিদ্যালয়ের লেখাপড়াসহ সকল বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমরা ওনার উজ্জল ভবিষ্যৎ কামনা করছি।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code