22 November, 2026 | Sunday
অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট
dainiksomoybarta.com
চার পরিবারের পাঁচ জন শিশুর মৃত্যুতে কাঁদছে পরিবার স্তব্ধ গ্রাম
২৮শে আগষ্ট রোজ শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে শুক্রবার দুপুরে পদ্মার একটি শাখা নদী, স্থানীয়দের কাছে ‘মরা নদী’ নামে পরিচিত জলধারায় গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে পাঁচ মেয়েশিশু। তাদের বয়স মাত্র ৭ থেকে ১২ বছরের মধ্যে। সম্পর্কে তারা মামাতো, ফুপাতো ও চাচাতো বোন। নিহত পাঁচ শিশু হলো চর চাকলা গ্রামের মাসুদের মেয়ে সুমাইয়া ও আবিদা, নেজাম উদ্দিনের মেয়ে সুমাইয়া ও সুরাইয়া এবং শরীফুল ইসলামের মেয়ে শরীফা।শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ যখন মসজিদে ছিলেন তখন শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে যায়। কিছুক্ষণ পর স্থানীয় এক নারী শিশুদের পানিতে হাবুডুবু খেতে দেখে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। স্থানীয়রা ছুটে এসে একে একে পাঁচ শিশুকে পানি থেকে উদ্ধার করেন। কিন্তু তখন আর কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।
একই পরিবারের দুই শিশুকে হারিয়ে মায়ের কান্না, স্বজনদের আহাজারি আর গ্রামের মানুষের স্তব্ধতা যেন বলে দিচ্ছে এই শোক কোনো একটি পরিবারের নয়, পুরো গ্রামের পুরো দেশের।পাঁচ শিশুকে শুক্রবার সন্ধ্যায় জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয়েছে।একই দিনে পাঁচটি ছোট্ট কবর পাশাপাশি তৈরি হয়েছে চর চাকলা গ্রামের পারিবারিক কবরস্থানে। চাকলার পাঁচটি শিশু আর কখনো ফিরে আসবে না। কিন্তু তাদের পাশাপাশি পাঁচটি কবর যেন আমাদের মনে করিয়ে দেয়, একটি মুহূর্তের অসতর্কতা কখনো কখনো একটি পরিবারের সারাজীবনের কান্না হয়ে দাঁড়ায়।
বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com
© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।