মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

22 November, 2026 | Sunday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

সারাদেশ

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩,১৯০ কেজি ভারতীয় টমেটোসহ ১টি ট্রাক আটক:

18 অক্টোবর 2026, 04:56 PM | প্রতিবেদন: বিশেষ প্রতিনিধি সিলেট
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩,১৯০ কেজি ভারতীয় টমেটোসহ ১টি ট্রাক আটক:
Logo dainiksomoybarta.com

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ০১.১৫ ঘটিকায় এসআই (নিঃ)/মোহাম্মদ সরওয়ার্দী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার সংলগ্ন মসজিদ গলির মুখে চেকপোস্ট পরিচালনাকালে কোম্পানীগঞ্জ হতে সিলেট শহরগামী একটি হাইড্রোলিক ট্রাককে থামার সংকেত দিলে চালক পুলিশের সংকেত অমান্য করে প্রায় ২০ গজ দূরে ট্রাকটি রাস্তার ওপর রেখে অজ্ঞাতনামা চালক, হেলপারসহ অজ্ঞাতনামা আরও ০১ জন কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে ১৪৫টি প্লাস্টিকের ক্যারেটে থাকা ৩,১৯০ কেজি ভারতীয় টমেটো, যার আনুমানিক মূল্য ৩,১৯,০০০/- টাকা, এবং একটি হলুদ রংয়ের টাটা হাইড্রোলিক ট্রাক (রেজি নং- রাজবাড়ী-ট-১১-০২৩২) জব্দ করা হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানার মামলা নং-২৩, তারিখ-১৮/১০/২০২৬ খ্রিঃ, The Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D রুজু হয়। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code