22 November, 2026 | Sunday
অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট
dainiksomoybarta.com
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ০৮.৩০ ঘটিকায় আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখীস্থ সিটি গেইট এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে পুলিশের সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মজুমদারী লিচু বাগানস্থ বাইতুল জান্নাত জামে মসজিদের বিপরীত পাশে পীরমহল্লাগামী রাস্তার মুখে একটি কালো রংয়ের টয়োটা মাইক্রোবাস (রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-২০-৪১৩০) আটক করা হয়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে আমদানি নিষিদ্ধ সর্বমোট ১,৭৫২ টি রেডবুল ও মনস্টার জব্দ করা হয়।আটককৃত আসামিগণ: ১। আব্দুল আজিজ লিমন (৩২), পিতা- আব্দুল আহাদ, মাতা- দিলারা বেগম, সাং- শাহাপুর, থানা- বালাগঞ্জ, জেলা- সিলেট। ২। মোঃ সাব্বির আহমদ (১৯), পিতা- ইউনুছ আলী, মাতা- মরিয়ম বেগম, সাং- তেয়ারিয়া, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা। ৩। মোঃ রায়হান (২২), পিতা- রফিকুল ইসলাম, মাতা- নুরুন নাহা বেগম, সাং- তেঘারিয়া, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা।এয়ারপোর্ট থানার মামলা নং-১০, তারিখ-০৫/১১/২০২৬ খ্রি., ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের 25B(1) (b)/25(D) রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com
© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।