মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

21 November, 2026 | Saturday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

ধর্ম

নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা নিশ্চিত করতে মাঠে হবিগঞ্জ জেলা প্রশাসন

16 অক্টোবর 2026, 03:14 PM | প্রতিবেদন: আমীর হোসেন সোহাগ, সম্পাদক ও প্রকাশক
নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা নিশ্চিত করতে মাঠে হবিগঞ্জ জেলা প্রশাসন
Logo dainiksomoybarta.com

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) শারদীয় দুর্গাপূজা–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভা ও রিচি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আলহাজ্ব মো: জি কে গউছ, এমপি মহোদয়ের একান্ত সচিব (উপসচিব) জনাব মো: আমিন আল পারভেজ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে জেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code