মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

22 November, 2026 | Sunday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

15 অক্টোবর 2026, 06:07 PM | প্রতিবেদন: আমীর হোসেন সোহাগ, নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
Logo dainiksomoybarta.com

অদ্য ১৫ অক্টোবর ২০২৬ খ্রি. বৃহস্পতিবার বিকাল ০৩.০০ ঘটিকায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে পূজাকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ মহোদয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাশেদুল হক চৌধুরী।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মহোদয় শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও মানবিকতার সাথে দায়িত্ব পালন এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব এস এম মনসুর মূসা, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং ও বাহুবল সার্কেল) জনাব প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) জনাব মোঃ রাফিউ রহমান, কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-১ (ডিএসবি), অফিসার ইনচার্জবৃন্দ (সকল থানা), ইন্সপেক্টর (ডিবি), টিআই (অ্যাডমিন)-সহ সর্বস্তরের পুলিশ সদস্যবৃন্দ।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code