22 November, 2026 | Sunday
অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট
dainiksomoybarta.com
সোমবার (১৫ নভেম্বর ২০২৬) “সেবার ব্রতে চাকরি”—এই মহান অঙ্গীকারকে ধারণ করে হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে 'ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা, অক্টোবর- ২০২৬' এর প্রাথমিক বাছাই পর্বের ১ম দিনের ইভেন্ট ‘‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” সম্পূর্ণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ মহোদয়ের সভাপতিত্বে পরিচালিত এই নিয়োগ কার্যক্রমে সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা, মেধা ও দক্ষতাকে গুরুত্ব প্রদান করা হয়।নিয়োগ প্রক্রিয়া চলাকালীন পুলিশ সুপার মহোদয় উপস্থিত পুলিশ কনস্টেবল চাকরিপ্রত্যাশীদের কোনো ধরনের অনিয়ম, তদবির বা আর্থিক লেনদেনের সাথে জড়িত না হওয়ার পরামর্শ দেন। সেই সাথে তিনি চাকরিপ্রত্যাশীদের দালাল ও প্রতারক চক্রের প্রলোভন থেকে সর্বদা সতর্ক থাকার নির্দেশনা দেন।বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা, অক্টোবর -২০২৬ এর সকল কার্যক্রমে নিয়োগ বোর্ডকে সহায়তা করার জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল্লাহ মোঃ নাছির, পুলিশ সুপার (প্ল্যানিং এন্ড অপারেশনস্) আর্মড পুলিশ ব্যাটালিয়ন, হেডকোয়ার্টার্স, ঢাকা এবং জনাব মোঃ কামরুজ্জামান সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), হেডকোয়ার্টার্স, ঢাকা।এছাড়াও উক্ত নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন জনাব মোঃ রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, জনাব রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সুনামগঞ্জ, জনাব মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল), মৌলভীবাজার, জনাব প্রবাস কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জনাব এস এম মনসুর মূসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com
© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।