21 November, 2026 | Saturday
অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট
dainiksomoybarta.com
তারিখ: ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) হবিগঞ্জ শহরের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে আজ নবাগত জেলা প্রশাসক জাকির হোসেন পৌরসভার বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এর উপস্থিতিতে বিডি ক্লিন, হবিগঞ্জের উদ্যোগে ও পৌরসভার সহযোগিতায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় আধুনিক স্টেডিয়াম-সংলগ্ন এলাকার ময়লা-আবর্জনা অপসারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নিমগাছের চারা রোপণ করা হয়।এছাড়া, জেলা প্রশাসক আধুনিক স্টেডিয়াম ও জালাল স্টেডিয়াম পরিদর্শন করে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পৌরসভার চলমান উন্নয়নকাজের গুণগতমান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন।এসময় পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক হবিগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে এসব কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com
© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।