07 October, 2026 | Wednesday
অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট
dainiksomoybarta.com
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) স্থানীয় সূত্রে জানা যায়,দুপুরে তাহসিন হোমনা ডক্টরস হসপিটালের ছাদে উঠে আত্মহত্যার চেষ্টা করেন।বিষয়টি জানতে পেরে হাসপাতালের দায়িত্বে থাকা লোকজন তাকে সেখান থেকে নামিয়ে আনেন।এরপর একই দিন রাত আনুমানিক রাত ১.৩০ মিনিটের সময় নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করে বলে পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস ও স্টোরি প্রকাশ করেন। সেখানে মরহুম নানাকে স্মরণ করে তিনি লেখেন, “নানা, ফিরে আসছি নানা তোমার কাছে।”
স্থানীয় সূত্রে আরও জানা যায়, চলতি বছরের ৪ সেপ্টেম্বর কাজির মাধ্যমে তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর আগে গত ১৪ জানুয়ারি শ্রীমদ্দী গ্রামের ফাতেমা আক্তার নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়েছিল বলে জানা গেছে।
ঘটনার পর পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর চরেরগাঁও সম্মিলিত কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com
© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।