মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

23 November, 2026 | Monday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

কৃষি

মাধবপুরে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

23 সেপ্টেম্বর 2026, 08:28 PM | প্রতিবেদন: জাহাঙ্গীর আলম জয় মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুরে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
Logo dainiksomoybarta.com


হবিগঞ্জের মাধবপুরে আইএফআইসি ব্যাংক পিএলসির উদ্যোগে আর্থিক সাক্ষরতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার নোয়াপাড়া বাজার উপশাখা আইএফআইসি ব্যাংকের কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।নোয়াপাড়া বাজার উপশাখার অফিসার ইনচার্জ শমসের সালেহীনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইএফআইসি ব্যাংক পিএলসি মাধবপুর শাখার ব্যবস্থাপক কাজী মো. মোস্তাফিজুর রহমান।সেমিনারে আরও বক্তব্য দেন ছাতিয়াইন উপশাখার ট্রানজেকশন সার্ভিস অফিসার সোহানুর রহমান সোহান, ছাতিয়াইন বাজার উপশাখার অফিসার ইনচার্জ এম ইমরান সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম মহালদার এবং মাধবপুর শাখার মার্কেটিং অফিসার শান্ত লাল দাস।

এ সময় নোয়াপাড়া বাজার উপশাখার ট্রানজেকশন সার্ভিস অফিসার সুবীর সাধুখা, সাংবাদিক এম. এম. গউস দৈনিক মানবজমিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম জয় (দৈনিক জাগো সংবাদ) সহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেমিনারে আর্থিক ব্যবস্থাপনা, সঞ্চয়, ব্যাংকিং সেবা ব্যবহারে সচেতনতা এবং নিরাপদ আর্থিক লেনদেনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code