মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

22 November, 2026 | Sunday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

সারাদেশ

কবি কাজী নজরুল ইসলাম এর ৫০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা সম্পন্ন

29 আগস্ট 2026, 06:50 PM | প্রতিবেদন: বিশেষ প্রতিনিধি, সিলেট
কবি কাজী নজরুল ইসলাম এর ৫০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা সম্পন্ন
Logo dainiksomoybarta.com

২৯ শে আগষ্ট রোজ শনিবার বাংলাদেশের দ্রোহের কবি,সাম্যের কবি,প্রেমের কবি, বিরহের কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জিন্দাবাজারস্হ সিলেট নজরুল একাডেমি ভবনে দোয়া ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।উক্ত অনুষ্ঠানে রায়হান হোসেন খান এর সঞ্চালনায় এবং অধ্যাপক ফরিদ আহমেদ সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন সিলেট শিক্ষা বোর্ড এর স্কুল পরিদর্শক অধ্যাপক আবু মুসা তারেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জালালাবাদ গ্যাস এর চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, মুখ্য আলোচক ছিলেন যাঁর কথায় কবিতা ফুটে উঠে, কবিতা আবৃত্তির মঞ্চ কাঁপানো আবৃত্তিকার, কবি ও বাচিক শিল্পী সালেহ আহমেদ খসরু,বিশিষ্ট সাংবাদিক,গল্পকার ও গবেষক,কেমুসাস এর সাধারণ সম্পাদক সেলিম আউয়াল সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,সাংবাদিক আঃ হান্নান,লেখক, সাংবাদিক ও সংগঠক আমীর হোসেন সোহাগ, সাংবাদিক ও সংগঠক উৎফল বড়ুয়া,সাংবাদিক সুয়েজ হোসেন সহ নজরুল প্রেমী ভক্ত বৃন্দ।প্রবন্ধ পাঠে কবি নজরুল এর জীবন গাঁথা কাহিনী কবিতার লাইনে কখনো গল্পে উত্থাপন করা হয়।ছোট বেলার পরিবার থেকে মৃত্যু পূর্ব পর্যন্ত কবির জীবনী বলতে গিয়ে আবেগ আপ্লূত হয়ে কখনো বিদ্রোহী কন্ঠে গর্জন করে, কখনো নিরব সূরে আবৃত্তি করে কখনো দর্শক সারি স্তব্ধ আবার হাত তালিতে মুখরিত করে রেখেছিলেন মুখ্য আলোচক কবি ও বাচিক শিল্পী সালেহ আহমেদ খসরু।প্রধান অতিথির বক্তব্যে বদরুজ্জামান সেলিম বলেন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতায় সিলেট নজরুল একাডেমি আবার প্রাণবন্ত হয়ে উঠবে।আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করে উপস্থিত সবাইকে তাবারুক বিতরণ করা হয়।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code