মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

22 November, 2026 | Sunday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

সারাদেশ

মাধবপুরে পুলিশের অভিযানে ৩,০৯০ কেজি ভারতীয় জিরা ও ট্রাকসহ ৩ চোরাকারবারি আটক

09 নভেম্বর 2026, 11:00 AM | প্রতিবেদন: মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি :
মাধবপুরে পুলিশের অভিযানে ৩,০৯০ কেজি ভারতীয় জিরা ও ট্রাকসহ ৩ চোরাকারবারি আটক
Logo dainiksomoybarta.com


৭ নভেম্বর ২০২৬ ইংরেজি সকাল ১০:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর থানাধীন হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করে।এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি হলুদ রঙের ট্রাক (রেজি. নং: ঝিনাইদহ-ট-১১-১৫১১) তল্লাশি করে ১০৩টি বস্তায় মোট ৩,০৯০ কেজি অবৈধ ভারতীয় K.S GOLD Jeera উদ্ধার করা হয়। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত মুজাহিদ (২৪), যোবায়ের (১৮) ও মারুফ আহমদ (১৯) নামে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ১৬,৯৯,৫০০ (ষোল লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত) টাকা।এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code