21 November, 2026 | Saturday
অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট
dainiksomoybarta.com
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ডাক বিভাগের ৩ কর্মি নিহত।
পুলিশ ও ডাক বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট থেকে সরকারী ডাক নিয়ে একটি কাভার্ড ভ্যান ঢাকায় যাচ্ছিল।মাধবপুর উপজেলার নোয়াপাড়া নামকস্থানে পাথর বোঝাই একটি ট্রাক যাহার রেজিঃ নং- চুয়াডাঙ্গা-ট-১১-০৫০৮ বিকল হয়ে সড়কের পাশে দাড়ানো ছিল। পরবর্তীতে রাত আনুমানিক ০২.৩০ ঘটিকায় সময় সিলেট থেকে ছেড়ে আসা ডাকও পার্সেলবাহী বাংলাদেশ ডাক বিভাগের একটি মাঝারী কাভার্ড ভ্যান যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-উ-১১-৮৪২৫ দাড়িয়ে থাকা পাথর বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়।এতে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের চালক মৌলভীবাজার জেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে জসিম (৪০), শ্রীমঙ্গলের সুরবি পাড়ার সন্তুস শাব্দাকর পুত্র মোঃ রিপন মিয়া (২৩) এবং মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কাকজোড়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে মোঃ মজনু মিয়া (৫৪) মারা যায়।
দূর্ঘটনায় কবলিত যান দুটি এবং মৃতদেহ গুলো শায়েস্তাগঞ্জ হইওয়ে পুলিশের হেফাজতে আছে।এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানিয়েছেন।
বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com
© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।