মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

25 November, 2026 | Wednesday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

লাইফস্টাইল

মানবতার সেবায় নিয়োজিত তরুণ সমাজকর্মী "জসিম হাসান রাফি" গল্প

25 সেপ্টেম্বর 2026, 05:20 PM | প্রতিবেদন: মোঃ আমীর হোসেন সোহাগ, সম্পাদক ও প্রকাশক
মানবতার সেবায় নিয়োজিত তরুণ সমাজকর্মী "জসিম হাসান রাফি" গল্প
Logo dainiksomoybarta.com

মোঃ আমীর হোসেন সোহাগ

লেখক, সাংবাদিক ও সংগঠক


এ যেন এক বাজপাখির মতো দৃঢ়, পরিশ্রমী ও মেধাবী এক যোদ্ধা-যার পথচলা শুধু নিজের স্বপ্নকে ঘিরে নয়, বরং অন্যের মুখে হাসি ফোটানোর স্বপ্নেও আলোকিত।

কখনো সাহিত্য অনুষ্ঠানের প্রাণবন্ত উপস্থিতি, কখনো সামাজিক আয়োজনে মানুষের পাশে দাঁড়ানো, আবার কখনো এক কাপ কফির আড্ডায় আপন করে নেওয়া মানুষ-

বলছিলাম রাফির কথা।

পেশায় তিনি একজন চাকরিজীবী। তবে স্বপ্নকে একটি পরিচয়ের মধ্যে আটকে রাখেননি। বর্তমানে বিভিন্ন ব্যবসার সঙ্গেও যুক্ত আছেন। তাঁর ভাবনায় রয়েছে আরও বড় কিছু করার প্রত্যয়। আগামী ফেব্রুয়ারিতে বড় পরিসরে ব্যবসা শুরু করার পাশাপাশি যেন আরও মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, সেই আশার কথাও তিনি জানিয়েছেন।

শহরের পরিচিত মুখ হয়ে ওঠার পেছনে তাঁর সবচেয়ে বড় পরিচয় হয়তো তাঁর সাধারণ জীবনযাপন ও মানুষের প্রতি ভালোবাসা। পথশিশুদের প্রতি তাঁর আলাদা টান। রাতের নীরবতায় দামি খাবারের আয়োজন নয়-কখনো ডাল-ভাতের সাধারণ খাবারও তিনি ভাগ করে নিতে ভালোবাসেন সেইসব শিশুর সঙ্গে, যাদের জীবনে একবেলা খাবারও অনেক সময় স্বপ্নের মতো।

রাফির গল্পের সবচেয়ে আবেগের জায়গাটি হয়তো তাঁর শৈশবের স্মৃতিতে।

তিনি বলেন-

ছোটবেলায় দেখতাম পত্রিকায় প্লেট হাতে অনেক মানুষ খাবারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সেই দৃশ্য তাঁর মনে একটি প্রশ্ন তৈরি করেছিল-মানুষকে কি শুধু একটি প্লেট খাবার দিয়ে বাঁচিয়ে রাখা যায়?

সেখান থেকেই জন্ম নিয়েছে তাঁর অন্যরকম একটি স্বপ্ন

সামর্থ্য যদি হয়, আমি চাই মানুষ শুধু প্লেট হাতে খাবারের অপেক্ষায় না থাকুক; বরং নিজের কর্মের সুযোগ তৈরি করে নিজের পায়ে দাঁড়াক।

এই ভাবনাটিই হয়তো রাফিকে অন্যদের থেকে আলাদা করে। কারণ দান করে ক্ষুধা মেটানো মহৎ, কিন্তু কর্মের সুযোগ তৈরি করে একজন মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর পথ দেখানো-তার প্রভাব আরও দীর্ঘস্থায়ী।

ছাত্রজীবন থেকেই তাঁর বিশ্বাস-সাফল্যের মূল চাবিকাঠি হলো পরিশ্রম ও মেধাকে সঠিকভাবে কাজে লাগানো। স্বপ্ন থাকবে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে শ্রম, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে।

রাফির পথচলা তাই শুধু একজন চাকরিজীবী বা উদ্যোক্তার গল্প নয়; এটি একজন মানুষের নিজেকে গড়ে তোলার পাশাপাশি অন্য মানুষের জন্য কিছু করার স্বপ্নের গল্প।

হয়তো একদিন তাঁর সেই স্বপ্ন আরও বড় হবে, আরও অনেক মানুষের জীবনে কাজের সুযোগ তৈরি করবে। আর তখন রাফির পরিচয় শুধু শহরের একজন পরিচিত মুখ হিসেবে নয় একজন স্বপ্নবান, পরিশ্রমী ও মানবিক মানুষ হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। তিনি জানান ডিসেম্বরে প্রবাসে না গেলে ফেব্রুয়ারি মাস থেকেই নতুন কিছু করার স্বপ্ন আছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code