মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

23 November, 2026 | Monday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

শিক্ষা

মায়ের গর্ভে প্রথম পৃথিবী

15 নভেম্বর 2026, 09:43 AM | প্রতিবেদন: সময় বার্তা ডেস্ক
মায়ের গর্ভে প্রথম পৃথিবী
Logo dainiksomoybarta.com

মায়ের গর্ভে প্রথম পৃথিবী


আমীর হোসেন সোহাগ

লেখক, কবি,সাংবাদিক ও সংগঠক


আমি তখন নামহীন, মুখহীন এক স্বপ্ন

তবু তুমি আমাকে ডেকেছিলে "আমার সন্তান"।

তোমার হৃদয়ের স্পন্দনের পাশে

আমার জীবনের প্রথম সুর বেজে উঠেছিল।

দিন পেরিয়েছে, মাস পেরিয়েছে,

তোমার শরীর বদলেছে আমার জন্য।

নিজের ক্লান্তি লুকিয়ে

তুমি আগলে রেখেছো আমার ছোট্ট পৃথিবী।

কত রাত নির্ঘুম কেটেছে,

কত অস্বস্তি নীরবে সহ্য করেছো,

তবু অভিযোগের ভাষা শেখোনি

মায়েরা বোধহয় ভালোবাসার ভাষা-ই জানে।

তোমার প্রতিটি দোয়ায়

আমার আগামীর পথ আলোকিত হয়েছে।

তোমার প্রতিটি নিঃশ্বাসে

আমার জীবনের আশ্রয় গড়ে উঠেছে।

তারপর এলো সেই প্রতীক্ষার দিন।

যন্ত্রণার ঢেউ একের পর এক আছড়ে পড়ল,

তবু তুমি হার মানোনি

কারণ ওপারে অপেক্ষা করছিল তোমার সন্তান।

আমার প্রথম কান্না যখন পৃথিবী শুনল

তোমার চোখে তখন আনন্দের অশ্রু।

সব কষ্ট যেন এক মুহূর্তে

হাসির আলোয় মিলিয়ে গেল।

আমাকে প্রথম বুকে টেনে নিয়ে

তুমি পৃথিবীকে ভুলে গেলে।

তোমার উষ্ণ বুকে মাথা রেখেই

আমি নিরাপত্তার প্রথম অর্থ শিখলাম।

সেদিনই বুঝি আল্লাহ

ভালোবাসার সবচেয়ে সুন্দর নাম রেখেছেন-"মা"

আমি বুঝলাম না

আমার প্রথম জান্নাতের দরজা

খুলেছিল তোমার বুকের স্নেহে।

আজ যতই বড় হই,

যত দূরেই যাই

আমার জীবনের প্রথম ঠিকানা,

প্রথম ভালোবাসা,

প্রথম দোয়া,

প্রথম পৃথিবী—

তুমি,শুধু তুমি-মা।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code