21 November, 2026 | Saturday
অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট
dainiksomoybarta.com
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লালপুর গ্রামে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আনোয়ার হোসেন। একই পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আরজুদ আলীর নামও আলোচনায় ছিল। তবে পরবর্তীতে এলাকার মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় ও পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে আরজুদ আলী আনোয়ার হোসেনের পক্ষে নিজের সমর্থনের অবস্থান তুলে ধরেছেন।এলাকাবাসীর সঙ্গে সম্পৃক্ততা, সামাজিক কর্মকাণ্ডে আগ্রহ এবং জনসেবার প্রত্যয় নিয়ে আনোয়ার হোসেন স্থানীয়ভাবে আলোচনায় এসেছেন। তাঁর প্রত্যাশা, এলাকার মানুষের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে তিনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চান।এ প্রসঙ্গে আনোয়ার হোসেন বলেন, “গত নির্বাচনেও আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। এবারও আপনারা যখন আমাকে চেয়েছেন, ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে এলাকার একজন সেবক হিসেবে পাশে থাকতে চাই। ব্যক্তিগত কোনো প্রত্যাশা নয়, মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই আমার লক্ষ্য।”তিনি আরও মনে করেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।স্থানীয় পর্যায়ে নেতৃত্বের মূল শক্তি মানুষের আস্থা ও ভালোবাসা। তাই ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে এলাকার স্বার্থকে প্রাধান্য দেওয়া এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত করার প্রত্যাশা করছেন সচেতন মহল।মানুষের পাশে থাকার প্রত্যয়, পারস্পরিক শ্রদ্ধা ও এলাকার উন্নয়নই হোক আগামীর পথচলার মূল অঙ্গীকার।
বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com
© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।