09 October, 2026 | Friday
অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট
dainiksomoybarta.com
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কর্তৃক নজরুল শতবর্ষ ২০২৬ উদ্বোধন করেন রেডক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জালালাবাদ গ্যাস টি এন্ড ডিম সিস্টেম এর পরিচালক বদরুজ্জামান সেলিম।কেন্দ্রীয় শহীদ মিনার থেকে চৌহাট্টা পয়েন্ট ঘুরে সিলেটের বিভিন্ন স্হান পদক্ষিণ করে র্যালী প্রদর্শন করা হয়। উক্ত র্যালীতে বদরুদ্দোজামান সেলিম, সিলেট মহানগর বিএনপির তাজ উদ্দিন মাছুম,লেখক ও সাংবাদিক আমীর হোসেন সোহাগ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট এর আহ্বায়ক সাজন আহমেদ সাজু,রেডক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবী সহ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট এর নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ,কবি সাহিত্যিক গণ উপস্থিত ছিলেন। বদরুজ্জামান সেলিম বলেন নজরুলের ছবি প্রদর্শন ও মুখে তার গুণাবলি বললে হবে না বুকে ধারণ করে নতুন প্রজন্ম কে সিলেটে নজরুল আগমনের স্মৃতি তুলে ধরতে হবে। সাজন আহমেদ সাজু বলেন নজরুল শুধু বিদ্রোহী কবি ছিলেন না তিনি ছিলেন মানবতার কবি,সাম্যের কবি,প্রেমের কবি।
বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com
© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।