মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

22 November, 2026 | Sunday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

শিক্ষা

অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত স্হাপন করলো তাহমিনা আক্তার মৌমি

31 অক্টোবর 2026, 03:30 PM | প্রতিবেদন: সুমাইয়া শোভা,বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত স্হাপন করলো তাহমিনা আক্তার মৌমি
Logo dainiksomoybarta.com

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) প্রতিষ্ঠানের আবাসিক শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫.০০ (GPA 5.00) অর্জনের মাধ্যমে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। সে সরকারি মদন মোহন কলেজের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এই অসাধারণ সাফল্য অর্জন করেছে।

তাহমিনা আক্তার মৌমি, পিতা: আব্দুল আহাদ, মাতা: আমিনা আক্তার পুষ্প। তার বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামে।দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে তার এই সাফল্যের পেছনে রয়েছে নিরলস প্রচেষ্টা, অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং অদম্য মনোবল। তার এই অর্জন প্রমাণ করে, সঠিক সুযোগ, সহযোগিতা ও অনুকূল পরিবেশ পেলে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরাও মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে।

পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে তার শ্রুতিলেখক হিসেবে সহযোগিতা করেছে পল্লব রায়, সে হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ একজন শিক্ষার্থী। তার আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য জিডিএফ পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় তাহমিনার পরীক্ষায় অংশগ্রহণ ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং মানবিক উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ও সরকারি মদন মোহন কলেজ কর্তৃপক্ষের প্রতি। তাহমিনার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সক্ষমতা, সম্ভাবনা ও এগিয়ে যাওয়ার এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।

তাহমিনা আক্তার মৌমির এই সাফল্যের পথচলায় যারা নানাভাবে সহযোগিতা ও আন্তরিকভাবে পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিবারের পক্ষ থেকে জানানো হয় অসংখ্য ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।

বিশেষ করে মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সংশ্লিষ্ট সকল সহযোগী, শুভাকাঙ্ক্ষী ও সহায়তাকারীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।


বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code