মূল সংবাদে যান
Logo

08 October, 2026 | Thursday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

সারাদেশ

অসুস্থ ওসিকে দেখতে ক্লিন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, মাদকবিরোধী ভূমিকার জন্য সম্মাননা

07 সেপ্টেম্বর 2026, 07:19 PM | প্রতিবেদন: বিশেষ প্রতিনিধি চুনারুঘাট
অসুস্থ ওসিকে দেখতে ক্লিন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, মাদকবিরোধী ভূমিকার জন্য সম্মাননা
Logo dainiksomoybarta.com

বিশেষ প্রতিনিধি চুনারুঘাট

সোমবার (৭সেপ্টেম্বর ২০২৬) চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় তাকে দেখতে চুনারুঘাট থানায় উনার কার্যালয়ে যান ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় উনার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি দ্রুত সুস্থতা কামনা করেন তারা।

সৌজন্য সাক্ষাৎকালে মাদক, অপরাধ ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা এবং বিশেষ অবদান রাখায় চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলামকে ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের সভাপতি সাংবাদিক মোঃ আমীর হোসেন সোহাগ, সিনিয়র সহ-সভাপতি রাজিউর রহমান রাজু, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন মোঃ আল আমিন, সম্মানিত সদস্য ঈশা খান, শিক্ষানবিশ অ্যাডভোকেট মিলন আহমেদ ও জালাল উদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

ক্লিন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, মাদক ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চুনারুঘাটকে মাদকমুক্ত ও সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলতে প্রশাসনের জনকল্যাণমূলক উদ্যোগে তারা সহযোগিতা অব্যাহত রাখবেন।

ক্রেস্ট গ্রহণকালে ওসি সাইফুল ইসলাম ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আপ্যায়ন করান এবং একই সঙ্গে অসুস্থতার সময়ে খোঁজখবর নেওয়া ও শুভকামনা জানানোর জন্য সংগঠনের সকলের প্রতি ধন্যবাদ জানান।

এ সময় ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের নেতৃবৃন্দ ও সদস্যরা ওসি সাইফুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেন এবং মাদক, সন্ত্রাস ও সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code