মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

21 November, 2026 | Saturday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

দুর্ঘটনা

সিএনজি পাম্প কর্তৃপক্ষের আঘাতে মৃত্যু পথযাত্রী গাড়ী চালক আজিজ

26 অক্টোবর 2026, 08:23 PM | প্রতিবেদন: চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
সিএনজি পাম্প কর্তৃপক্ষের আঘাতে মৃত্যু পথযাত্রী গাড়ী চালক আজিজ
Logo dainiksomoybarta.com

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর নামক স্হানে সিটকো সিএনজি(গ্যাস)পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক মোঃ আব্দুল আজিজ(৩০)।সে চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গাভীগাঁও গ্রামের মোঃ আব্দুস সহিদ এর একমাত্র পুত্র।

আজিজের পরিবারসূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) বিকেল প্রায় ৫টায় স্ট্রোকের রোগী নিয়ে আজিজ সিলেট যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর সিটকো গ্যাস পাম্পে ভিআইপি লাইনে গ্যাস নিতে ঢুকে।গ্যাস নেওয়ার পর অতিরিক্ত টাকা(ভিআইপি লাইনের টাকা) পরিশোধ না করায় ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করে এবং হাতের একটি আঙুল ভেঙ্গে দেয় পাম্পে কর্মরত লোকজন।গুরুতর আহতবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় আজিজের পরিবার।আজিজের মা বলেন,আমার ছেলে হাসাপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।আমি এর বিচার চাই বলে হাউমাউ করে কাঁদেন তিনি।এ বিষয়ে তাঁরা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code