মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

22 November, 2026 | Sunday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

সারাদেশ

প্রধানমন্ত্রীর উদ্যোগে এগিয়ে যাবে দেশের তরুণ সমাজ,গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ

17 অক্টোবর 2026, 07:32 PM | প্রতিবেদন: সময় বার্তা ডেস্ক
প্রধানমন্ত্রীর উদ্যোগে এগিয়ে যাবে দেশের তরুণ সমাজ,গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ
Logo dainiksomoybarta.com

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে দেশের তরুণদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে।

আজ ১৭ অক্টোবর ২০২৬, প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন তরুণ-তরুণীকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়। প্রতিটি পুরস্কারের সঙ্গে রয়েছে ১ লাখ টাকা, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র।পাশাপাশি সারাদেশের নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকা প্রকল্পভিত্তিক অনুদান প্রদান করা হয়। জেলা পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠনকে ১ লাখ টাকা, উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠনকে ৭৫ হাজার টাকা এবং বিশেষ ক্যাটাগরিতে নির্বাচিত ২০টি সংগঠনকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code