মূল সংবাদে যান
Logo

09 October, 2026 | Friday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

সারাদেশ

রাষ্ট্রপতি সিলেট সফর উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের মতবিনিময় সভা।

13 সেপ্টেম্বর 2026, 04:40 PM | প্রতিবেদন: আমীর হোসেন সোহাগ, সম্পাদক ও প্রকাশক
রাষ্ট্রপতি সিলেট সফর উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের মতবিনিময় সভা।
Logo dainiksomoybarta.com


রবিবার(১৩ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (BDRCS) প্রধান পৃষ্ঠপোষক মহামান্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের সিলেট সফর উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল কাহের চৌধুরী শামিম।

সভায় উপস্থিত ছিলেন সিলেট ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব বদরুজ্জামান সেলিম। সভা সঞ্চালনা করেন সিলেট ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব মাহবুবুল হক চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব কামরুজ্জামান দিপু, জনাব পারভেজ আহমদ ও জনাব আবু সাঈদ।এছাড়াও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, যুব কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।সভায় মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি, দায়িত্ব বণ্টন, সমন্বয় এবং সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করা হয়।


বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code