মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

22 November, 2026 | Sunday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

শিক্ষা

সাহিত্যসন্ধির আয়োজনে কবি শান্তা কামালী'র একক কবিতা সন্ধ্যা সম্পন্ন

11 অক্টোবর 2026, 08:15 AM | প্রতিবেদন: আমীর হোসেন সোহাগ, সম্পাদক ও প্রকাশক
সাহিত্যসন্ধির আয়োজনে কবি শান্তা কামালী'র একক কবিতা সন্ধ্যা সম্পন্ন
Logo dainiksomoybarta.com

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সিলেটের পূর্ব জিন্দা বাজার ফুড প্যারাডাইস কনফারেন্স সেন্টারে সাহিত্যসন্ধি কর্তৃক অনুষ্ঠিত হল কবি ও কথাসাহিত্যিক শান্তা কামালী'র একক কবিতা সন্ধ্যা। কবি মুন্নি আক্তারের সঞ্চালনা ও দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.মোঃ নিজাম উদ্দিন, সাবেক উপাচার্য সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রধান আলোচক হিসেবে কবি শান্তা কামালী'র ১৪ টি প্রকাশিত বই ও জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন জয়ফুল আলম পারুল।কবিতার প্রতি মানুষের আকৃষ্ট ও লেখার ধরণ কেমন হওয়া উচিত এবং একজন লেখকের প্রতি কতটুকু সম্মান দেওয়া প্রয়োজন তা নিয়ে কথা বলেন বিশিষ্ট কবি ও গবেষক কামাল তৈয়ব, সাহিত্যের অতীত ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপটে সাহিত্যের প্রতি উদাসিনতা ও কবি শান্তা কামালী'র সফলতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড.মোঃ জাহিদুল ইসলাম,কবি মাহফুজ জোহা,অধ্যক্ষ সহিদুল ইসলাম, কবি,উপস্থাপিকা ও সংগঠক ইশরাক জাহান জেলি, জাসাস সেক্রেটারি রায়হান এইচ খান, লেখক, ছড়াকার ও সংগঠক সাজন আহমেদ সাজু,লেখক, সাংবাদিক ও সংগঠক কবি আমীর হোসেন সোহাগ,লেখক ও কবি সুয়েজ হোসেন,প্রকাশক মোঃ জসিম উদ্দিন, কবি সৈয়দ রেজাউল হক,লেখক ও কবি এনামুল হক, লেখক ও কবি শিপারা শিপা,লেখক, কবি ও আবৃত্তিকার রাজিয়া সুলতানা, কবি কামাল আহমেদ, কবি এনামুল হক চুনু,কবি কুবাদ বখত চৌঃ রুবেল, লেখক ও সংগঠক জসিমউদদীন রাফি, সাংবাদিক আলমগীর আলম, কবি মাসুদা সিদ্দিকা রুহি,কবি ও ছড়াকার ফাতেহা বেগম, কবি ফাইমা আক্তার, রিয়াজ উদ্দিন আহমদ, সংগঠক কামাল আহমেদ,লেখক ও সাংবাদিক জালাল জয় সহ লেখক, কবি,সাহিত্যিক,সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকদের মিলন মেলায় পরিপূর্ণ ছিল ফুড প্যারাডাইস সিলেট।সমাপনী বক্তব্যে কবি শান্তা কামালী আবেগপ্রবণ হয়ে বলেন সবাই উনাকে এত ভালবাসেন তিনি কল্পনা ও করেননি তাই উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এত সুন্দর আয়োজন করার জন্য কবি মুন্নি আক্তার কে ধন্যবাদ জানান।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code