মূল সংবাদে যান
Logo

08 October, 2026 | Thursday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

সারাদেশ

সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য হাবিবুর রহমান দৌলত মুন্সীকে সম্মাননা

07 সেপ্টেম্বর 2026, 06:40 PM | প্রতিবেদন: রাসেল আহমেদ চুনারুঘাট প্রতিনিধি
সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য হাবিবুর রহমান দৌলত মুন্সীকে সম্মাননা
Logo dainiksomoybarta.com

রাসেল আহমেদ:চুনারুঘাট প্রতিনিধি

সোমবার (৭সোপ্টেম্বর ২০২৬) সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান এবং দেশে আসা উপলক্ষে ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের সম্মানিত পৃষ্ঠপোষক হাবিবুর রহমান দৌলত মুন্সীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের সিনিয়র সহ-সভাপতি রাজিউর রহমান রাজুর সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন মোঃ আল আমিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে হাবিবুর রহমান দৌলত মুন্সীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের সভাপতি সাংবাদিক মোঃ আমীর হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সম্মানিত সদস্য ঈশা খান, শিক্ষানবিশ অ্যাডভোকেট মিলন আহমেদ ও জালাল উদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও হাবিবুর রহমান দৌলত মুন্সী ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ সহযোগিতা করে আসছেন। তার এই অবদান সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করছে। দেশে ফিরে সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হওয়ায় তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, ঘর নির্মাণ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি এলাকায় সুনাম অর্জন করেছে।

সম্মাননা গ্রহণকালে হাবিবুর রহমান দৌলত মুন্সী ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সংগঠনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code