08 October, 2026 | Thursday
অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট
dainiksomoybarta.com
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের সভাপতি সাংবাদিক মোঃ আমীর হোসেন সোহাগের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ছমির হোসেন আনছারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের সম্মানিত পৃষ্ঠপোষক হাবিবুর রহমান দৌলত মুন্সী, সিনিয়র সহ-সভাপতি রাজিউর রহমান রাজু, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন মোঃ আল আমিন, সম্মানিত সদস্য ঈশা খান, শিক্ষানবিশ অ্যাডভোকেট মিলন আহমেদ ও জালাল উদ্দীন।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও ছমির হোসেন আনছার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বিশেষ ভূমিকা রাখছেন।তার এই মানবিক অবদান সমাজের জন্য অনুকরণীয়।দেশে ফিরে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হওয়ায় তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই সংগঠনটি অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, ঘর নির্মাণ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে এলাকায় সুনাম অর্জন করেছে। প্রবাসীদের অনুদান ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সংগঠনের এসব কার্যক্রম এগিয়ে চলছে।
সম্মাননা গ্রহণকালে ছমির হোসেন আনছার ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের সভাপতি, নেতৃবৃন্দ ও সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সংগঠনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com
© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।