মূল সংবাদে যান
Logo

07 October, 2026 | Wednesday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

দুর্ঘটনা

সিএনজি চালককে নির্যাতনকারী মহিলা পুলিশের জালে

03 সেপ্টেম্বর 2026, 06:56 PM | প্রতিবেদন: বিশেষ প্রতিনিধি ঢাকা
সিএনজি চালককে নির্যাতনকারী মহিলা পুলিশের জালে
Logo dainiksomoybarta.com

২ রা সেপ্টেম্বর ২০২৬:নির্যাতনকারী যতই শক্তিশালী হউক না কেন কোন একদিন তার পতন হবেই। ৩০০ ফিটের রাস্তায় বাপের বয়সী অসহায় সিএনজিচালকের ওপর অমানুষিক নির্যাতন চালানো সেই অহংকারী মেয়েটিকে অবশেষে পুলিশ গ্রেপ্তার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর জনমনে যে চরম ক্ষোভ ও প্রতিবাদের আগুন জ্বলে উঠেছিল, এই গ্রেপ্তারের মাধ্যমে ন্যায়বিচারের প্রথম ধাপ সম্পন্ন হলো।

​কিন্তু শুধু গ্রেপ্তারই শেষ কথা নয়। এই ঘটনা কেবল একটি আইনি লড়াইয়ের বিষয় নয়, এটি আমাদের সামাজিক বিশৃঙ্খলা ও একশ্রেণীর মানুষের অহংকার ভাঙার লড়াই।

​যে মেয়েটি রাস্তার মাঝে দাঁড়ায়ে একজন জ্যেষ্ঠ মানুষকে চড়-থাপ্পড় মেরে বলছিল, "মারতে মারতে তোর কিডনি নষ্ট করে ফেলব", তার এই উগ্রতা প্রমাণ করে সমাজ ও আইন নিয়ে তার মধ্যে ন্যূনতম ভয় ছিল না। নিজেকে নারী পরিচয়ের আড়ালে বা অর্থনৈতিক ক্ষমতার জোরে আইনের ঊর্ধ্বের ভেবে নেওয়া এই মানসিকতাই সমাজের সবচেয়ে বড় ব্যাধি।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code