মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

22 November, 2026 | Sunday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

সারাদেশ

সিলেট জেলা প্রশাসক কর্তৃক সংবর্ধিত হলেন জিপিএ -৫ পাওয়া মৌমী

02 নভেম্বর 2026, 07:08 PM | প্রতিবেদন: বিশেষ প্রতিনিধি সিলেট
সিলেট জেলা প্রশাসক কর্তৃক সংবর্ধিত হলেন জিপিএ -৫ পাওয়া মৌমী
Logo dainiksomoybarta.com

এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেটের মদনমোহন কলেজ থেকে মানবিক বিভাগে একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত মৌলভীবাজারের জুড়ী উপজেলার মেয়ে তাহমিনা আক্তার মৌমীকে জেলা প্রশাসন, সিলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী মৌমী ছোটবেলা থেকেই ছিলেন অসাধারণ মেধাবী ও পরিশ্রমী। এছাড়া তিনি জেলা প্রশাসন, সিলেটের পৃষ্ঠপোষকতায় পরিচালিত গ্রিন ডিজ্যাবলড ফাউন্ডেশন থেকে নিয়মিত বৃত্তি পেয়ে আসছেন। তার এ অসাধারণ কৃতিত্বে সিলেট জেলা প্রশাসন অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। তার ভবিষ্যৎ পথচলায় জেলা প্রশাসনের উৎসাহ ও সহযোগিতা অব্যাহত থাকবে।

.মৌমী একই সাথে একজন চমৎকার গায়িকাও বটে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code