মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

21 November, 2026 | Saturday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

ধর্ম

সিলেট শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এসএমপি’র পুলিশ কমিশনার

17 অক্টোবর 2026, 06:53 PM | প্রতিবেদন: বিশেষ প্রতিনিধি সিলেট :
সিলেট শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এসএমপি’র পুলিশ কমিশনার
Logo dainiksomoybarta.com

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।পুলিশ কমিশনার রামকৃষ্ণ মিশন, নাইওরপুল পয়েন্ট; শ্রীশ্রী দুর্গাবাড়ি, বালুচর-টিলাগড় রোড; দলদলী চা বাগান দুর্গামন্দির এবং শ্রীশ্রী নিম্বার্ক আশ্রম, মির্জাজাঙ্গালসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় মন্দির পরিচালনা ও পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপ এলাকার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মাঈনুল জাকির সহ এসএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code