মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

22 November, 2026 | Sunday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

সারাদেশ

সিলেটে এসএসসি ’৯১-এর বৃক্ষমেলা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

29 আগস্ট 2026, 06:57 AM | প্রতিবেদন: উৎফল বড়ুয়া,সময় বার্তা
সিলেটে এসএসসি ’৯১-এর বৃক্ষমেলা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Logo dainiksomoybarta.com

বন্ধুরা শুধু আড্ডায় নয় সামাজিক কাজে ও দায়বদ্ধ

শুক্রবার ২৮ আগস্ট সিলেটে আয়োজিত বৃক্ষমেলায় এসএসসি ’৯১-এর বন্ধুরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন। তাঁরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহ করেন। পরে সংগৃহীত চারা রোপণের মাধ্যমে তাঁদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় বন্ধুরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ নয়, রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হতে হবে। নিজেদের বন্ধুত্বের বন্ধনকে সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ।এসএসসি ’৯১-এর বন্ধুরা জানান, বৃক্ষমেলা থেকে সংগ্রহ করা চারা নিজ নিজ এলাকায় রোপণ ও পরিচর্যার পাশাপাশি অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করা হবে। পরিবেশ সুরক্ষায় তাঁদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।বৃক্ষমেলা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এসএসসি ’৯১-এর বন্ধুদের মধ্যে সাদ জাবেদ, মোহাম্মদ সানা উল্লাহ,শিব্বির আহমেদ,ইয়াকুব আলী মিন্টু (কেরানীগঞ্জ ঢাকা),মাসুদ আহমেদ,উৎফল বড়ুয়া ও শেলু বড়ুয়া।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code