21 November, 2026 | Saturday
অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট
dainiksomoybarta.com
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সিলেট সিটি কর্পোরেশন এর ৩৮ নাম্বার ওয়ার্ড এর কুমার গাও এলাকায় ভাতিজা দের আঘাতে চাচী আহত হয়েছে।সরেজমিন পরিদর্শন করে জানা যায় ৩৮ নাম্বার ওয়ার্ড এর বাসিন্দা মোঃ আনফর আলীর খরিদ কৃত জমির রাস্তায় পার্শ্ববর্তী ভাতিজারা মিলে সবজি ফলানোর জন্য কুমড়া বীজ রোপন করে। বিষয়টি গত শুক্রবার ৬ নভেম্বর আনফর আলীর ছেলে কামালের নজরে আসলে জানতে পারে উনার চাচাতো ভাইয়েরা বীজ লাগাইছেন। এ ব্যাপারে আনফর আলীর ছেলে জয়নাল ও কামাল তাদের মধ্যে আলোচনা করলে ভাতিজারা শুনতে পায়।আনফর আলীর ছেলে জয়নাল ও কামালের ভাষ্যমতে ৯ নভেম্বর রবিবার আনফর আলীর ভাতিজা বেলাল,দুলাল ও রোমান তিন ভাই আনফর আলীর বাড়ীতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আনফর আলীর স্ত্রী জয়নাল ও কামালের আম্মা জয়গুন বিবিকে দু'হাতে আঘাত করে জখম করে। ঘটনার সময় আনফর আলীর ছেলেরা বাড়িতে ছিল না, পরে লোকমুখে খবর পেয়ে বাড়ীতে এসে দেখতে পায় বেলাল,দুলাল,রোমান তাদের মা'কে আঘাত করে মাটিতে ফেলে দেশীয় অস্ত্র হাতে রাস্তা দিয়ে তাদের বাড়ীতে চলে যাচ্ছে।মায়ের এমন অবস্থায় হতবিহ্বল হয়ে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যায় এবং ভর্তি করেন।হাসপাতালে অস্বস্তি বোধ করায় বর্তমানে তাদের মা জয়গুন বিবি বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন ও ঔষধ খাওয়া চালিয়ে যাচ্ছেন।এক সপ্তাহ পরে হাতের ব্যান্ডেজ খোলার নির্দেশনা রয়েছে ওসমানী মেডিকেল হাসপাতালের ছাড়পত্রে।এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত বিচার কামনা করেন।রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী পরিবার।
বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com
© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।