মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

25 November, 2026 | Wednesday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

সারাদেশ

সিলেটের উন্নয়ন ও অধিকার আদায়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

25 নভেম্বর 2026, 01:31 AM | প্রতিবেদন: বিশেষ প্রতিনিধি সিলেট :
সিলেটের উন্নয়ন ও অধিকার আদায়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Logo dainiksomoybarta.com

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সিলেট নগরীর লাগে ভিস্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ও মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা যাবে না। একইভাবে সিলেটের উন্নয়ন ও এ অঞ্চলের মানুষের অধিকার আদায়েও দলমতনির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।সিলেট নগরীর হোটেল লা ভিস্তায় দৈনিক সিলেটের সংবাদ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, সিলেটের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি ও উন্নয়ন কার্যক্রমে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান থাকা প্রয়োজন। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে রাজনৈতিক আদর্শ ও মতামতের পার্থক্য থাকতেই পারে। রাজনৈতিক কর্মসূচি ও মতপার্থক্যও গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। তবে দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।তিনি আরও বলেন, সিলেটের প্রতি এ অঞ্চলের মানুষের আলাদা ভালোবাসা ও দায়বদ্ধতা রয়েছে। তাই সিলেটের উন্নয়ন, মানুষের অধিকার এবং জাতীয় পর্যায়ে এ অঞ্চলের ন্যায্য দাবি তুলে ধরতে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।দৈনিক সিলেটের সংবাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে হুমায়ুন কবির বলেন, পত্রিকাটি আগামী দিনেও সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সিলেটের মানুষের অধিকার, এ অঞ্চলের উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরবে বলে তিনি আশা করেন। সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করার উদ্যোগ নেওয়ায় তিনি পত্রিকাটির সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রেজাউল করিম নাচন কবি ও বাচিক শিল্পী সালেহ আহমেদ খসরু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং দৈনিক সিলেটের সংবাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code