মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

21 November, 2026 | Saturday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

দুর্ঘটনা

স্কুল ছাত্রী তাজমিন হত্যার পিছনের রহস্য উদঘাটন

10 অক্টোবর 2026, 09:59 AM | প্রতিবেদন: সময় বার্তা ডেস্ক
স্কুল ছাত্রী তাজমিন হত্যার পিছনের রহস্য উদঘাটন
Logo dainiksomoybarta.com

বাস থেকে নেমে তাজমিন সোজা হেঁটে যায় পাশের একটি পান দোকানে। এসে দোকানদারকে অনুরোধ করে, "আঙ্কেল, আমার একটু মোবাইলটা চার্জ দেওয়া যাবে?" কিন্তু তাঁর দোকানে অপশন না থাকায় সে পাশের কাপড়ের দোকানে যেতে বলে।দোকানদার জানান, মেয়েটিকে দেখে তাঁর কোনো দুশ্চিন্তাগ্রস্ত বা অস্বাভাবিক মনে হয়নি।দ্বিতীয় দোকানদার, রায়া ফ্যাশনের মালিক রাসেল-এর দোকানে গিয়ে তাজমিন আবারও একই অনুরোধ করে। রাসেল বলেন, "আমি মোবাইল চার্জে লাগিয়ে ওকে একটু বাইরে হাঁটাহাটি করতে বলি, কারণ দোকানটা ছোট ছিল।" ১০-১৫ মিনিট চার্জ দেওয়ার পর তাজমিন এসে বলে, "আঙ্কেল, মোবাইলটা দেন।" ফোনটি নিয়ে সে স্বাভাবিকভাবেই ওখান থেকে হেঁটে চলে যায়।ফোন চার্জ দিয়ে বের হওয়ার পরেই আসল রহস্যটা শুরু হয়। সেখান থেকে সে কীভাবে এবং কেন ওই সিএনজিতে উঠল? সিএনজিতে কি আগে থেকেই অন্য কোনো যাত্রী বা তাঁর পরিচিত কেউ ওত পেতে ছিল? নাকি একা পেয়ে মা**কাসক্ত চালক তাকে নির্জন জায়গায় নিয়ে যায়? এই দিকগুলোই এখন তদন্তের মূল বিষয় তবে খুনি বেশিদূর পালাতে পারেনি। লাশ-এর পাশে ফেলে যাওয়া ওই সিএনজির সূত্র ধরেই লালমাই থানার পুলিশ প্রধান সন্দেহভাজন সিএনজি চালক সুমনকে চট্টগ্রাম থেকে অলরেডি গ্রেপ্তার করে কুমিল্লায় নিয়ে এসেছে।


বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code