মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

25 November, 2026 | Wednesday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

দুর্ঘটনা

টমটম ও মোটরসাইকেল সংঘর্ষে চুনারুঘাট চা বাগানে দু'জন নিহত

25 সেপ্টেম্বর 2026, 05:00 PM | প্রতিবেদন: চুনারুঘাট প্রতিনিধি
টমটম ও মোটরসাইকেল সংঘর্ষে চুনারুঘাট চা বাগানে দু'জন নিহত
Logo dainiksomoybarta.com

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চান্দপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম মোজাহিদ। তিনি উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গাজীপুর গ্রামের বাসিন্দা। অপর নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলে করে চন্ডি রামগংগা চা বাগান এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

চুনারুঘাট থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code