22 November, 2026 | Sunday
অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট
dainiksomoybarta.com
রবিবার (৮ নভেম্বর ২০২৬) সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছে নাইটু রাজু মুন্ডা নামে একজন চা-শ্রমিক।ভাল আচরণে যাবজ্জীবন সাজা ২৩ বছরেই মাফ
হবিগঞ্জের চুনারুঘাটের চা-শ্রমিক নাইটু রাজু মুণ্ডা (৫০) একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ ২৩ বছর কারাবাসের পর ৮ নভেম্বর ২০২৬ তারিখে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন।
কারাগারে ভালো আচরণ করার কারণে জেল কোডের ৫৬৯ বিধি এবং মানবিক বিবেচনায় সরকারের সাধারণ ক্ষমার আওতায় তার সাজা মওকুফ করা হয়। তবে সাজা মওকুফ হলেও আদালতের ধার্য করা ৫০ হাজার টাকা জরিমানা (অর্থদণ্ড) দিতে না পারায় তার মুক্তি আটকে ছিল। অবশেষে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের ব্যক্তিগত আর্থিক সহায়তায় জরিমানার অর্থ পরিশোধ করা হলে তিনি মুক্ত আকাশের নিচে আসার সুযোগ পান।সুদীর্ঘ ২৩ বছর পর কারাগার থেকে বের হওয়ার সময় গেটে তাকে নিতে তার পরিবারের কোনো সদস্য বা পরিচিত কেউ আসেননি। অবিবাহিত এই চা-শ্রমিক দীর্ঘদিন অবরুদ্ধ থাকায় অতীতের অনেক স্মৃতিই ভুলে গেছেন, এমনকি যে ঘটনার জন্য তার সাজা হয়েছিল সেটিও এখন আর স্পষ্টভাবে তার মনে নেই।কারাগার থেকে মুক্তি পেয়ে নাইটু রাজু মুণ্ডা জানান, অতীতের ভুলের মাসুল তিনি দিয়েছেন এবং জীবনের বাকি দিনগুলো তিনি ভালোভাবে কাটাতে চান।
বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com
© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।