মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

23 November, 2026 | Monday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

সারাদেশ

যানজট নিরসনে চুনারুঘাট পৌরসভার ৬টি সম্মিলিত সিদ্ধান্ত

17 অক্টোবর 2026, 06:04 PM | প্রতিবেদন: চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
যানজট  নিরসনে চুনারুঘাট পৌরসভার ৬টি সম্মিলিত সিদ্ধান্ত
Logo dainiksomoybarta.com

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) চুনারুঘাট পৌর শহরের যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসন, চুনারুঘাট থানা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সিএনজি-টমটম মালিক/শ্রমিক সমিতির নেতৃত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গের সমন্বয়ে পৌর প্রশাসক মোঃ গালিব চৌধুরীর নেতৃত্বে আজ ১৭ অক্টোবর ২০২৬ তারিখে পৌরসভা “হাট ও বাজার ব্যবস্থাপনা কমিটি”-র সভা অনুষ্ঠিত হয়। সভায় যে সকল সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে।

১.সকাল ১১.০০ হতে দুপুর ১.০০ টা এবং বিকাল ৪.০০ হতে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত সকল ধরনের পণ্যবাহী/মালবাহী ভারী যানবাহন শহরে প্রবেশ/শহর অতিক্রম করা সম্পূর্ণ বন্ধ থাকবে।

২. সকাল ১১.০০ থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত শহরের অভ্যন্তরে/রাস্তাঘাটের উপর পণ্য লোড-আনলোড সম্পূর্ণ বন্ধ থাকবে।

৩. সিএনজি চালিত অটো রিকশা, ব্যাটারিচালিত টমটম, মিশুক, রিকশা ইত্যাদি উত্তর বাজার ও দক্ষিণ বাজার স্ট্যান্ডে অবস্থান করে সেখান থেকে যাত্রী নিয়ে চলাচল করবে। কোনো অবস্থায়ই শহরের মধ্যে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করতে পারবে না।

৪. পৌরসভার নাম্বার প্লেটবিহীন ব্যাটারিচালিত টমটম, মিশুক, রিকশা ইত্যাদি শহরে প্রবেশ করতে পারবে না। নাম্বার প্লেটবিহীন ব্যাটারিচালিত যানবাহন শহরের বিভিন্ন প্রবেশমুখে আটক করা হবে।

৫. শহরের রাস্তাঘাট, ফুটপাত ও ড্রেনের উপর দাঁড়িয়ে ভ্যান গাড়ি দ্বারা বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রি, বা অস্থায়ী দোকান বসানো যাবে না।

৬. স্থায়ী দোকানের সামনে-রাস্তাঘাট, ফুটপাত ও ড্রেনের উপর কোনো প্রকার মালামাল রাখতে পারবে না।সকল সিএনজি ও ব্যাটারিচালিত টমটম/মিশুক/রিকশা, মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলকে উপরোক্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code