মূল সংবাদে যান
কলাম লেআউট:
Logo

22 November, 2026 | Sunday

অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট

সারাদেশ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও অনুদান প্রদান অনুষ্ঠিত

17 অক্টোবর 2026, 05:42 PM | প্রতিবেদন: সময় বার্তা ডেস্ক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও অনুদান প্রদান অনুষ্ঠিত
Logo dainiksomoybarta.com

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে "ইয়ুথ ভলান্টিয়ার এ্যাওয়ার্ড ২০২৬" প্রদান অনুষ্ঠান কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান,এমপি। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তরুণদের মেধা ও দক্ষতা বিকাশ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তাঁদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি তরুণদের নিজস্ব মেধা, যোগ্যতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তন, মানবকল্যাণ এবং দেশের সামগ্রিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তরুণদের সৃজনশীলতা, দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবী মনোভাবকে উৎসাহিত করার মাধ্যমে একটি মানবিক, সচেতন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার পথ আরও সুগম হবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com

© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

QR Code